নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের
আয়োজন করা হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। এদিন
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া
ও মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। গাছে জল ডেলে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।অনুষ্ঠানে
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমরা নিজেদেরকে কেন দুর্বল ভাববো ? আমরা অনেক সময় নিজেদেরকে
খুব দুর্বল মনে করি। সংখ্যালঘু সম্প্রদায়েরও যারা আছেন, তাদের মধ্যেও সবসময় কিন্তু
একটা সন্দেহের বাতাবরন থাকে। তাই নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা হওয়া উচিত। তাই কাজের
মাধ্যমেই নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই এক ত্রিপুরা নতুন ত্রিপুরা আমরা করতে
পারব বলে মুখ্যমন্ত্রী জানান।
akb tv news
10.03.2026

