আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রেগার মজুরি না পাওয়ায় এডিসি ভিলেজ কার্যালয়ে তালা দিলেন ক্ষুব্ধ শ্রমিকরা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের রেগার মজুরি না পাওয়ার অভিযোগ প্রকাশ্যে এল। সাবরুম মহকুমার মনু বিধানসভার অধীন সাতচাঁদ ব্লক অন্তর্গত চালিতা ছড়ি এডিসি ভিলেজ কার্যালয়ে রেগার মজুরি না পাওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার তালা ঝুলিয়ে দিল রেগার শ্রমিকরা। এরফলে এডিসি ভিলেজ কার্যালয়ের ভিতরে আটকে পড়েন কর্মীরা। শুধু তা নয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় রেগা শ্রমিকরা। চার মাস ধরে টাকা পাচ্ছেন না তারা এমনটাই অভিযোগ। এব্যাপারে চালিতা ছড়ি এডিসি  ভিলেজে কার্যালয়ের জি আর এস জানান, দুটি পুকুরের কাজ এসেছে। কাজের সিস্টেম অনুসারে , কাজ আসলে শ্রমিকদের তরফ থেকে কাজের দাবি আসতে হয়। সেই অনুসারে ব্লকে সেই দাবি জানিয়ে এম আর বের করে আমরা কাজ করায়, এটা কাজের সিস্টেম বলে তিনি জানান।কিন্তু তারা যে কাজ করেছে, সেই কাজের দাবি আমাদের কাছে আসেনি। এমনকি শ্রমিকরা যে কাজ করেছে তাও আমরা জানি না। তবে সেই কাজের প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে। প্রক্রিয়া শুরু হলে এম আর বের করে সেই টাকা দেওয়া বলে তিনি জানিয়ে দেন।   











    akb tv news 

    30.03.2026

     


    3/related/default