আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ধর্মনগরে দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করলেন বিধায়ক তথা মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে রাজনৈতিক লড়াই।  ভোটের দিনক্ষন যতই এগিয়ে আসছে, ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে শাসক দল বিজেপি। সোমবার ধর্মনগর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়। এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন রামনগর কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, প্রাক্তন কৃষাণ মোর্চার নেতা বিশ্বজিৎ দেব ও প্রার্থী জহর চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। দিনভর তারা বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। দীপক মজুমদার বলেন, “জহর চক্রবর্তী একজন সজ্জন ও ভদ্র মানুষ হিসেবে ধর্মনগরে সুপরিচিত।প্রচারে এসে আমার খূব ভাল লেগেছে। মানুষ ব্যাপক ভাবে সাড়া দিচ্ছে। রাজ্যের উন্নয়নের ব্যাপারে মানুষ যথেষ্ট আগ্রহী। তাই আমার বিশ্বাস নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে প্রার্থী জহর চক্রবর্তীকে জয়যুক্ত করবেন।  









    akb tv news 

    30.03.2026


    3/related/default