আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহানাম সেবক সংঘের নবনির্মিত চূড়ার উন্মোচন করলেন মেয়র দীপক মজুমদার।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে আগামী ২৪শে মার্চ  থেকে ২৭শে মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ২৪ তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। বৃহস্পতিবার  ২৬ শে মার্চ সকাল ৭টা থেকে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় । পূজান্তে মন্দিরের চূড়া উন্মোচন করেন মেয়র দীপক মজুমদার । তাছাড়া এই দিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন  কর্পোরেটর রত্না দত্ত , মঠের সভাপতি রবীন্দ্র চন্দ্র সাহা, মঠাধ্যক্ষ সভাধিবন্ধু ব্রহ্মচারী। সম্পাদক সুদীপ কুমার রায়, উপদেষ্টা কমিটির কনভেনার ডাক্তার তপন দেবনাথ, আসামের প্রাক্তন বিধায়ক সুখেন্দু শেখর দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য ১৯৮২ সালে  প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরটি। এদিন চূড়া উন্মোচনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল মন্দিরটি। মন্দির কর্তিপক্ষ  জানিয়েছেন মন্দিরটিতে ভক্তদের থাকার জন্য রয়েছে ২২ টি কক্ষ। ন্যূনতম অর্থের বিনিময়ে যেখানে থাকতে পারে ভক্তরা। সনাতন ভাবধারা ও ভালবাসা সর্বত্র যাতে পৌঁছে দেওয়া যায় এর জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। 









    akb tv news 

    26.03.2026

    3/related/default