আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে বাসন্তী পূজায় ভক্তদের উপচে পড়া ভিড়।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বৃহস্পতিবার চৈত্র মাসের বাসন্তী পূজা উপলক্ষে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে  মহাষ্টমী তিথি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। মানিক্য রাজবংশের আমল থেকে চলে আসা প্রায় ১৫০ বছরেরও বেশি পুরোনো প্রথা মেনে এই পূজা প্রতিবছরের মতো এ বছরও অনুষ্ঠিত হচ্ছে। পৌরাণিক মতে, শরৎকালের দুর্গাপূজাকে ‘অকালবোধন’ বলা হলেও বসন্তকালের এই বাসন্তী পূজাকেই দেবী দুর্গার আদি পূজা হিসেবে গণ্য করা হয়। মার্কণ্ডেয় পুরাণে  উল্লেখ রয়েছে যে রাজা সুরথই প্রথম এই বাসন্তী পূজার প্রচলন করেছিলেন। আবার এমনটাও কথিত আছে যে এমন দিনে রাজা কৃষ্ণচন্দ্র প্রথম দেবী অন্নপূর্ণার পুজা করেন যাতে প্রজাগন সুখে সমৃদ্ধিতে থাকে। আর এর পর থেকেই আই পুজা অন্নপূর্ণা পুজা হিসেবেও  পরিচিত।  মঙ্গলবার থেকেই শুরু হয়েছে এই পূজা। বৃহস্পতিবার  মহাষ্টমী তিথিতে আগরতলার দুর্গা বাড়িতে বিশেষ পূজা, অঞ্জলি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন পুরোহিতরা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে বহু ভক্ত অঞ্জলিতে অংশগ্রহণ করে দেবীর আরাধনা করেন। চৈত্র মাসের এই বিশেষ পূজাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে গভীর উৎসাহ ও ভক্তিভাব পরিলক্ষিত হয়। ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে প্রতিবছরই এই বাসন্তী পূজা আগরতলার অন্যতম আকর্ষণে পরিণত হয়। এ সম্পর্কে মন্দিরের প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য সংবাদ মাধ্যমে রাজ্য বাসীর সুখ সমৃদ্ধি কামনা করে পুজার বিভিন্ন দিক সম্পর্কে অবগত করেন। 










    akb tv news 

    26.03.2026

    3/related/default