আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মৈত্রী সংসদের উদ্যোগে "ঈদ মোবারক সৌহার্দ্য মিলন সন্ধ্যা"র আয়োজনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, আগরতলা, আরশিকথাঃ


    এসো এসো মৈত্রীর বন্ধনে বাঁধি প্রাণেতে প্রাণ। এই লক্ষ্যকে সামনে রেখেই অন্যান্য বছরের মতো এবছরও মৈত্রী সংসদের উদ্যোগে "ঈদ মোবারক সৌহার্দ্য মিলন সন্ধ্যা"র আয়োজন করা হয়েছে। সুদীর্ঘ কালের মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন। আগামী ২২ শে মার্চ রবিবার বিকেল ঠিক চারটায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম্য পরিবেশে বিশাল গড় বাজারের কাছে করইমুড়া রোডে অবস্থিত কবি নীলিমা বেগমের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সম্প্রীতির কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত, আলোচনা এবং সকলকে   ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ ইত্যাদি সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ড. দেবব্রত দেবরায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ ড. মুস্তাফা কামাল, কবি অপাংশু দেবনাথ, কবি পঙ্কজ বনিক, কবি গোপেশ চক্রবর্তী এবং কবি আবদুল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্বজিৎ রায় চৌধুরী, স্বপন কুমার দাস, পান্না দেবনাথ এবং বাসুদেব চ্যাটার্জি।অনুষ্ঠান পরিচালনায় মৈত্রী সংসদের সম্পাদক ড.মুজাহিদ রহমান। অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক কবি পরিতোষ ভৌমিক এবং উপমা বেগম। এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন মৈত্রী সংসদের কার্যকরী সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৯ মার্চ ২০২৬
     

    3/related/default