আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গল্প চর্চায় মননশীল সন্ধ্যাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব সংবাদদাতা,আগরতলা,আরশিকথাঃ


    সোমবার সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে অনুষ্ঠিত হয়ে গেল ‘গল্পের জন্য’ আয়োজিত বিশেষ গল্পসন্ধ্যা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কথাশিল্পী মণি শংকর মুখোপাধ্যায় ও প্রয়াত গল্পকার শেখর দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এদিনের অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও প্রবন্ধিক ড. নারায়ণ ভট্টাচার্য 'মিনাক্ষী সেন বন্দ্যোপাধ্যায়ের গল্প : জীবনের ভিন্ন দর্শণ’ শীর্ষক বিষয়ে বিশদ আলোচনা করেন। তার আলোচনায় মীনাক্ষীর গল্পের বহু অনালোচিত দিক উঠে আসে। দ্বিতীয় বক্তা বিশিষ্ট প্রাবন্ধিক ও আলোচক বিমল চক্রবর্তী ‘ত্রিপুরার গল্প, গল্পে ত্রিপুরা’ বিষয় নিয়ে প্রাঞ্জল বক্তব্য রাখেন।

    একটি সংগ্রহযোগ্য আলোচনা হয় এদিন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান গল্পকার তথা গল্পের জন্য'র সভাপতি দুলাল ঘোষ। অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ড. দেবযানী ভট্টাচার্য। সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লেখক সংগীতা দেওয়ানজী। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় গল্প পাঠের আসর। স্বরচিত গল্প পাঠ করেন গল্পকার সুজয় রায়, কল্যাণ দেববর্মণ, সত্য রঞ্জন দাস এবং অশেষ সেনগুপ্ত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুস্মিতা ধর। উপস্থিত শ্রোতারা গভীর মনোযোগের সঙ্গে প্রতিটি পর্ব উপভোগ করেন। শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষিত হয়।
    গল্প চর্চা নিয়ে এই ধরনের বিরল ও গঠনমূলক আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজিত হবে বলে জানিয়েছেন সভাপতি দুলাল ঘোষ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৩১শে মার্চ ২০১৬
     

    3/related/default