আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মন্ত্রীর উপস্থিতিতে বিজেপি দলে যোগদান ভোটারদের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ি এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশই বাড়ছে। সেই প্রেক্ষাপটে সোমবার ৪৪ রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের অধীন বিজেপি ৪৪ রাইমাভ্যালি মন্ডলের উদ্যোগে দলপতি এডিসি ভিলেজের জয়রাম পাড়া এলাকায় এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।এছাড়াও উপস্থিত ছিলেন এডিসি সদস্য ভূমিকা নন্দ রিয়াং, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সম্পাদক জয় বাহাদুর রুপিনী সহ বিজেপির একাধিক নেতৃত্ব।সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন ১১২ পরিবারের মোট ২৮৪ জন ভোটার।তাদেরকে দলে বরণ করে নেন মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য নেতৃত্বরা।








    akb tv news 

    09.03.2026

    3/related/default