আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুকুরের জায়গা ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রাজ্য সরকারের সিদ্ধান্ত ক্রমে পরিবেশকে সুরক্ষিত রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আগরতলা শহরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পুকুরগুলিকে সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগরতলা পুর নিগমের উদ্যোগে ইতিমধ্যেই  রানীপুকুর, ডিমসাগর, সাতলাখী পুকুর , কুমারী টিলা পুকুর সহ একাধিক পুকুরের সৌন্দর্জায়ন বৃদ্ধি করা হয়েছে। প্রভু বাড়ির ঐতিহ্যবাহী পুকুর সংস্কারের অভাবে দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল । মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে তা সংস্কারের দাবি জানিয়েছিল এলাকাবাসী। সেদিকে লক্ষ্য রেখেই সংস্কারে হাত লাগালো নিগম। প্রায় পুরো পুকুরটাই বেদখল হয়ে গিয়েছিল। নিগমের উদ্যোগে সরকারি জায়গা নির্ধারণ করে ইতিমধ্যেই পুনরুদ্ধার করা হয়েছে পুকুরের জায়গা। সোমবার সে জায়গা পুনরায় ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার শ ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সগ আধিকারিকরা। এদিন মেয়র আগামী চার- পাঁচ মাসের ভেতর কাজ সম্পূর্ণ করার  জন্য নির্দেশ দেন ঠিকাদারকে। যদি কেউ কাজে বাধার সৃষ্টি করে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ জানান তিনি । মেয়র আরও বলেন,প্রভু বাড়ির পুকুরকে বেআইনিভাবে দখল করে রাখা বাড়িঘর ভেঙ্গে ফেলে পুকুরটিকে পুনরুদ্ধার করে সংস্কার করা হচ্ছে। সংস্কারের অভাবে এই পুকুরটি ডাম্পিং স্টেশন হিসেবে এতদিন ধরে ব্যবহৃত হচ্ছিল। পাশাপাশি সংস্কারের অভাবে বেদখল ও  হয়ে যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় পুকুরটি সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পুকুরটিকে সংস্কার করা হলে পরিবেশ রক্ষা করা যাবে পাশাপাশি বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কাজে পুকুরটিকে ব্যবহার করা যাবে। তাছাড়াও তিনি বলেন দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি পুকুরকেই সংস্কার করে ব্যবহার উপযোগী করে তুলছে বিজেপি শাসিত পুর নিগম। আদালতে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেন, সকলেরই আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। তবে যারা সরকারি জায়গা দখল করে রাখে তারাই বেশি আদালতের হুমকি দেয়। প্রসঙ্গত প্রায় দেড় কানি জায়গার উপর রাজন্য আমলের এই পুকুরটি অবস্থিত। এই পুকুরটি সংস্কার হলে এলাকাবাসীর যে তা বিশেষ প্রয়োজনে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সামনেই বর্ষা এখন দেখার কবে নাগাদ সম্পূর্ণ হয় এই জলাশয়ের সৌন্দর্যায়নের কাজ। 









    akb tv news 

    09.03.2026

    • নবীনতর

      পুকুরের জায়গা ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার।।AKB TV News

    3/related/default