নিজস্ব প্রতিনিধিঃ
ওড়িশার কোরাপুট থেকে নির্বাচিত ভারতীয় জাতীয় কংগ্রেসের তরুণ উপজাতীয়
নেতা হলেন সপ্তগিরি শঙ্কর উলকা।বর্তমান সময়ে তিনি লোকসভার সদস্য। পাশাপাশি তিনি ত্রিপুরা
কংগ্রেসের ইনচার্জও।বৃহস্পতিবার তিনি ঝটিকা সফরে রাজ্যে আসেন। এদিন প্রদেশ কংগ্রেস
ভবনে আয়োজিত এক বৈঠকে আসন্ন এডিসি নির্বাচনের প্রার্থী তালিকা এবং ধর্মনগরের উপ-নির্বাচনের
প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস
সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক বিরজিত সিনহা সহ আরও অনেকে।
akb tv news
19.03.2026

.jpeg)