আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সোমবার বিধানসভা অধিবেশনে বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।এই বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ত্রিপুরা বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এত সুন্দর একটি বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। পেশ করা বাজেটে দেখা গেছে ২০২৫-২৬ অর্থ বছরের যে বাজেট ছিল তার থেকে এই বছর বাজেটে ৫ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আমরা অর্থনীতিকে যাতে আরও বেশি চাঙ্গা করতে পারি তার জন্য মূলধনের উপর আরও বেশি জোর দিয়েছি এবার বাজেটে। ২০২৬-২৭ অর্থ বছরে রাজ্য সরকার টি টি এ এ ডি সি’কে মোট ৯১৮ দশমিক ৮২ কোটি টাকা দেবে। যা ২০২৫-২৬ অর্থ বছরের বিহিতে ৮৬০ দশমিক ২৮ কোটি টাকা ছিল। তাতে দেখা গেছে টি টি এ এ ডি সি’কে আমরা কিন্তু ৬ দশমিক ৩৪ শতাংশ বেশি দিয়েছি বলে মুখ্যমন্ত্রী জানান।  







    akb tv news 

    16.03.2026


    3/related/default