নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটের বাদ্যি বেজে উঠেছে জোরকদমে। সোমবারই
বিজেপি ও বামফ্রন্টের তরফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এবার
তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা হবে।
এদিকে নিয়ে অতি সক্রিয় নির্বাচন কমিশন। এই প্রথমবার তৈরি করা হয়েছে বিশেষ পর্যবেক্ষদের
সেল বা অবজারভার সেল। যাদের কাজ হবে নির্বাচনে নজরদারি। এবার রাজ্যের বিধানসভা
নির্বাচনে জেনারেল অবজারভার ও পুলিশ অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। ২৯৪ টি
বিধানসভার জন্য ২৯৪ জন জেনারেল অবজারভার নিয়োগ করল কমিশন। ২৯৪টি বিধানসভার জন্য ৮৪
জন পুলিশ অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। আগামীকালের মধ্যেই দায়িত্ব নেওয়ার
নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের অবজারভারদের। বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র কর্নাটকের এর মত রাজ্যগুলি
থেকে সব থেকে বেশি অবজারভার নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। তিনটি বা চারটি
বিধানসভার জন্য একজন করে পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে। এক একটি বিধানসভার
জন্য একজন করে জেনারেল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। উল্লেখ্য, সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর নির্বাচন
কমিশন।
akb tv news
17.03.2026
