নিজস্ব প্রতিনিধিঃ
কেন্দ্রীয়
সরকার জ্বালানির ওপর আবগারি শুল্ক ১০ টাকা কমানোর ঘোষণা করেছে। এই পদক্ষেপের জন্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক
সাহা। শুক্রবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের
ফলে দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ, বিশেষ করে গৃহস্থ পরিবার ও পরিবহন ক্ষেত্রের
সঙ্গে যুক্তদের ওপর আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। জ্বালানির মূল্য
হ্রাস পেলে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও ইতিবাচক প্রভাব পড়তে পারে
বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, এই পদক্ষেপ বর্তমান পরিস্থিতিতে
জনস্বার্থে একটি সময়োপযোগী ও সংবেদনশীল উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বরাবরই জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে আসছেন। এই সিদ্ধান্ত সেই ধারাকেই আরও একবার স্পষ্ট করল বলে মুখ্যমন্ত্রী
উল্লেখ করেন।
akb tv news
27.03.2026

.jpg)