নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমানে আগরতলা শহরের ড্রেনগুলিকে ঢাকার কাজ চলছে। যার ফলে বিভিন্ন এলাকায়
পানীয় জলের লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরফলে পরিশোধিত পানীয় জল সরবরাহের জায়গায় বিভিন্ন
এলাকায় ড্রেনের নর্দমার জল চলে যাচ্ছে বাড়ি ঘরে। তাতে দেখা দিচ্ছে জন্ডিসের প্রাদুর্ভাব।
বিভিন্ন এলাকায় এধরনের অভিযোগ আসছে। বাঁদরতলী
লেইনে নর্দমার জল পান করে প্রায় ২৫ জনের মত
জন্ডিসে আক্রান্ত হয়েছেন। কিছুদিন পূর্বে সে এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। তিনি বিজেপি কর্মীদের সেই এলাকায় স্বাস্থ্য
শিবির আয়োজন করে জন্ডিস পরীক্ষা করার ব্যবস্থা করতে অনুরোধ করেন। সেদিকটি লক্ষ্য রেখেই
বড় দোয়ালী মন্ডলের ১১ নং বুথের উদ্যোগে মঙ্গলবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা
হয়। স্বাস্থ্য শিবিরে জন্ডিস রোগের পরীক্ষার
ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিবিরের উদ্যোক্তারা পরিশোধিত পানীয় জল সরবরাহ করতে আবেদন
রাখেন।
akb tv news
31.03.2026

