আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রবিবার কোচবিহারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    মাঝখানে আর মাত্র বাকি ১৯ দিন। তারপরই প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আগামিকাল রবিবার কোচবিহারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডের পর এবার কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন তিনি। রবিবার হাসিমারা এয়ারবেসে নামবেন তিনি। হাসিমারা থেকে কপ্টারে কোচবিহারে যাবেন প্রধানমন্ত্রী। তারপর কোচবিহার বিমানবন্দর থেকে সড়ক পথে রাসমেলার মাঠে যাবেন। সভা শেষে ফের হাসিমারা ফিরবেন তিনি। রাসমেলার মাঠে ইতিমধ্যেই মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। মাঠে তিনটে তাঁবু খাটানো হয়েছে। রবিবারের পর আবার আগামী ১০ই এপ্রিল উত্তরবঙ্গে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শিলিগুড়িতে ৩ কিলোমিটার রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।











    akb tv news 

    04.04.2026

    3/related/default