আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    এবার থেকে রাজনৈতিক দলগুলি সংবাদপত্র বা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কোনও রকম বিজ্ঞাপন দিতে চাইলে ছাড়পত্র নিতে হবে নির্বাচন কমিশনের কাছ থেকে। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন ঘোষণার দিনই সেকথা জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হল। কেরলের ভোটের চারদিন আগে নির্বাচন কমিশন জানিয়ে দিল, ভোটের আগের দিন ও ভোটের দিন কোনও দলই কোনও সংবাদ মাধ্যমে কোনও রকম বিজ্ঞাপন দিতে পারবে না। শনিবার কেরলের সিইও অফিসের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ৮ এবং ৯ই এপ্রিল ‘প্রিন্ট মিডিয়া’য় অর্থাৎ সংবাদপত্র বা অন্য কোনও পত্রিকায় কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। কোনও রাজনৈতিক দল কোনও রকম বিজ্ঞাপন প্রকাশ করতে চাইলেই সেটা জেলা স্তরের ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে।








    akb tv news 

    04.04.2026

    3/related/default