আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা একফ্রেমে হাসিমুখে ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    রাজনৈতিক লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়েন না দুই প্রতিপক্ষ। প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার একফ্রেমে হাসিমুখে ছবিও বড় একটা দেখেনি দেশ। এবার সেই বিরল দৃশ্যই দেখা গেল সংসদ চত্বরে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে  দেখে গাড়ি থামিয়ে নেমে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাতজোর করে সৌজন্য দেখালেন একে অপরকে। বেশ কিছুক্ষণ খোশমেজাজে গল্পও করতে দেখা গেল তাঁদের। প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়।সমাজসংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে শনিবার সকালে সংসদ চত্বরের ‘প্রেরণা স্থল’-এ এসেছিলেন প্রধানমন্ত্রী। একই উদ্দেশে সেখানে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। রাহুলকে দেখেই গাড়ি থামান প্রধানমন্ত্রী। এগিয়ে যান তাঁর দিকে। রাহুলের পাশাপাশি সেখানে ছিলেন জেপি নড্ডা ও ওম বিড়লারা। হাতজোড় করে একে অপরকে সম্মান জানান দুই নেতা। এরপর খোশ মেজাজে গল্পও করতে দেখা যায় তাঁদের। সূত্রের খবর, এই সাক্ষাৎ, নিছকই সৌজন্য সাক্ষাৎ সৌজন্যমূলক কথা বার্তা হয় তাঁদের মধ্যে একে অপরের স্বাস্থ্যের খোঁজ নেন দুই নেতা। এরপর যে যার মতো কর্মসূচিতে এগিয়ে যান। 







    akb tv news 

    11.04.2026

    • নবীনতর

      প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা একফ্রেমে হাসিমুখে ll AKB TV News

    3/related/default