আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াইয়ের জাম্বুরায় মনোজ্ঞ কবি সন্ধ্যাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, খোয়াই, আরশিকথাঃ


    খোয়াইয়ের জাম্বুরাস্থিত কবি করুণা দেবনাথ মহোদয়ার বাসভবনে আজ সন্ধ্যা ৬টায় এক মনোজ্ঞ কবি সন্ধ্যার আয়োজন করা হয়। সাহিত্যপ্রেমী মানুষের উপস্থিতিতে জমে ওঠে এই কবিতামুখর আসর।


    অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন গ্রামের বয়োজ্যেষ্ঠ সাহিত্য অনুরাগী পেনশনার শিবানী তরফদার। ভক্তিমূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। সংগীত পরিবেশন করেন চন্দনা দে মহোদয়া।


    এই সাহিত্য সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও প্রাক্তন শিক্ষক, ‘আজকের ভাষা’ সাহিত্যপত্রের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য প্রিয়তোষ ঘোষ, কবি ও হাস্যকৌতুক শিল্পী পার্থ চক্রবর্তী, বিশিষ্ট কবি ও ‘আজকের ভাষা’ সাহিত্যপত্রের সম্পাদক দীপেন নাথশর্ম্মা, কবি সুব্রত আচার্য, শান্তি দাস, সুমিতা রায়, যশপাল সিং, রাজীব আচার্য, সুব্রত দেব, অনিমেষ ঋষিদাস, গৌতম অধিকারী, শিখা রায় দে, রাখী পাল সহ আরও অনেক কবি ও সাহিত্যপ্রেমী শ্রোতা।

    অনুষ্ঠানে প্রত্যেকে সাহিত্যচর্চা নিয়ে আলোচনা করেন এবং স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে আসরকে প্রাণবন্ত করে তোলেন। প্রাবন্ধিক প্রিয়তোষ ঘোষ মহোদয় তাঁর প্রবন্ধ পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেন।



    পরিশেষে, সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এই সুন্দর ও সার্থক কবি সন্ধ্যার সমাপ্তি ঘোষণা করা হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১২ই এপ্রিল ২০২৬


     

    3/related/default