নিজস্ব প্রতিনিধি,
বিহারের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী! রাজ্যের সর্বোচ্চ পদে প্রথম বিজেপি নেতা তিনি। সব ঠিক থাকলে বুধবার পাটনায় হবে শপথগ্রহণ অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান জানান, সর্বসম্মতিক্রমে বিধানসভার নেতা নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী। হিন্দি বলয়ের রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং হরিয়ানায়াতে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলই। এবার সেই তালিকায় জুড়ল বিহারের নাম। সম্রাট চৌধুরীই যে বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন, মঙ্গলবার সেকথা জানান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ চৌহান। এদিন সকালেই আনুষ্ঠানিক ভাবে বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন নীতীশ কুমার। যিনি বর্তমান রাজ্যসভার সদস্য। বিহারের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী নীতীশ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, “এখন থেকে নতুন সরকার বিহারের কাজ দেখভাল করবে। নতুন সরকার আমার পূর্ণ সমর্থন এবং পরামর্শ পাবে।”
akb tv news
14.04.2026

