আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ১৩৬ তম জন্মবার্ষিকী মঙ্গলবার আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের প্রাঙ্গনে উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস , উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন , পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। অতিথিরা এদিন আম্বেদকরের মূর্তিতে পুস্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান। এ উপলক্ষে মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমে অবগত করেন। তিনি জানান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এখানে ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়। তিনি ডঃ আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি ভারতবর্ষের প্রতিটি মানুষের অনুপ্রেরনা। 








    akb tv news

    14.04.2026

    3/related/default