নিজস্ব প্রতিনিধি,
রবিবার জিরানিয়া এলাকার ১৫ নম্বর এলাকাধীন ১৮ নম্বর বুথের কান্তাকোবরা পাড়ায় বিভিন্ন দল ছেড়ে বিজেপির পতাকা তলে সামিল হন ভোটাররা। জানা গেছে, ওই এলাকার ১১টি পরিবারের মোট ৩৫ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছেন। নবযোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা। যোগদান সভা শেষে বিজেপি প্রার্থীর সমর্থনে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই দলবদলকে ঘিরে জিরানিয়া এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এদিন প্রচারের ফাঁকে মেয়র সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন ।
akb tv news
05.04.2026

