আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উত্তর ত্রিপুরা জেলা সফরে রাজ্য পুলিশের মহানির্দেশক ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আসন্ন এডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন। এই প্রেক্ষাপটে রবিবার উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকর। ধর্মনগরে পৌঁছে তিনি সরাসরি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে উত্তর ও উনকোটি—দুই জেলার শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ রাই, উনকোটি জেলার পুলিশ সুপার সুধম্ভিকা আর সহ টিএসআর ও পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং অনুপ্রবেশ রোধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ডিজিপি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি জানান, এডিসি নির্বাচনের জন্য এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি, তবে ইতিমধ্যেই বাহিনী চেয়ে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, ধর্মনগর উপনির্বাচনের জন্য রাজ্যে পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মজুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।









    akb tv news 

    05.04.2026

    3/related/default