নিজস্ব প্রতিনিধি,
রবিবার শান্তিপুর্ণ ভাবে এডিসি নির্বাচনের ভোট গ্রহন পর্ব সম্পন্ন হয়েছে l এরপর দিন সোমবার দুপুরে বিজেপি সদর কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় l বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ সকল মন্ত্রী ও বিধায়কেরা। এব্যপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, গতকাল এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে l প্রতিটি নির্বাচনের পর আমরা এধরনের বৈঠক করে থাকি l বৈঠকে একেকটি কেন্দ্রে কত ভোট পড়েছে, আমরা কত পেতে পারি তা নিয়ে আলোচনা করা হয় l এখন পর্যন্ত যেই রিপোর্ট পেয়েছি তাতে সবকিছু আমাদের পক্ষেই আছে বলে তিনি জানান l
akb tv news
13.04.2026

