আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পর পর দুটি হাতির মৃত্যু ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    পর পর দুটি হাতির মৃত্যুর ঘটনা l নিশ্চুপ বন দফতর! প্রথম ঘটনাটি কোনও ক্রমে মেনে নিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু দ্বিতীয় ঘটনাটি ঘটতেই গোটা গ্রাম জুড়ে এখন একটাই কথা ---'আহারে, কি কষ্ট!' রাজ্যের ইতিহাসে এমন হৃদয়বিদারক ঘটনা খুব কমই ঘটেছে। মাত্র চার দিনের ব্যবধানে দু-দুটো জেলায় দুটো হাতির মৃত্যু ঘটেছে। সুত্রের খবর গত ৮ এপ্রিল পেঁচারথলের আন্ধারছড়ায় একটি ১৪ বছরের হাতি এবং ১০ এপ্রিল ঠান্ডাছড়া এলাকায় ৪৫ বছরের আরেকটি হাতি মারা যায়। এতে সংশ্লিষ্ট মহলে ক্ষোভ ছড়িয়েছে। এলাকাবাসী মনে করছেন, পর্যাপ্ত খাবারের অভাব এবং সঠিক পরিচর্যার অভাবেই দু-দুটো হাতির মৃত্যু হয়েছে। যদিও এ ব্যাপারে বন দফতরের কর্তাদের এখনো কোন প্রতিক্রিয়া সামনে আসে নি। দেখার বিষয় সঠিক তদন্তক্রমে এই হাতিগুলির মৃত্যুর কারন সামনে আসে কি না। আগামী দিন এ ক্ষেত্রে দফতর কোন পদক্ষেপ গ্রহণ করে কি না সে দিকেও তাকিয়ে সচেতন মহল।











    akb tv news 

    13.04.2026

    3/related/default