আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মধ্যপাড়া পুকুর সংস্কারের কাজ ঘুরে দেখলেন মেয়রllAKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মধ্যপাড়া পুকুর সংস্কারের কাজ ঘুরে দেখলেন আগরতলার পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার l এদিন মেয়রের সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত ও কমিশনার সাজু ওয়াহিদ সহ নিগমের অন্যান্য আধিকারিকেরা। পরির্দশন কালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান,মধ্য পাড়ার পুকুরটি খুবই প্রাচীন পুকুর l বর্তমানে সংস্কারের অভাবে এই পুকুরটি কিছু কিছু ব্যক্তি দখল করে রেখেছেন l সেই গুলি নিয়ে আমরা কথা বলেছি l এদের বিরুদ্ধে খুব শীঘ্রই আমরা আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করব l আশা করছি স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ ও এলাকাবাসী যখন চাইছে পুকুরটির সংস্কার করা হোক, এক্ষেত্রে দু একজনের বাধাদান কিছু হবে না বলে তিনি জানান l











    akb tv news 

    09.04.2026

    3/related/default