নিজস্ব প্রতিনিধি,
9ই এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে l এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী (ড.) মানিক সাহা সকল ভোটারদের উদ্দেশ্যে রেকর্ড সংখ্যক ভোটদানের আহ্বান জানিয়েছেন। এদিন সকালে সামাজিক বার্তায় তিনি বলেন, ধর্মনগর উপনির্বাচনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশ গ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে যুব সমাজ ও মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই গণতান্ত্রিক উৎসবকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের তরফ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সামাজিক মাধ্যমে উল্লেখ করেন।
akb tv news
09.04.2026

