আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্মার্ট সিটি প্রকল্পে বিভিন্ন ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করলেন রাজ্যপাল ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আখাউড়া চেকপোস্ট সংলগ্ন ৮ এমএলডি ক্ষমতাসম্পন্ন স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ সাজু ওয়াহিদ এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডঃ জি. এস. নায়ক। বৃহস্পতিবার পরিদর্শন চলাকালীন সংশ্লিষ্ট আধিকারিকরা রাজ্যপালকে প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। প্লান্টটির কার্যপ্রণালী, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, পরিবেশগত গুরুত্ব এবং শহরের বর্জ্য জল ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়। রাজ্যপাল প্লান্টের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন। এই আধুনিক স্যুয়েজ ট্রিটমেন্ট প্লান্টটি শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এদিন আগরতলার বেশ ক’টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন রাজ্যপাল। তার মধ্যে হল আখাউরা পয়ঃনিষ্কাশন শোধনাগার, চান্দিনামুড়ার এমআরএফ স্টেশন সহ ট্রান্সফার স্টেশন ও ঊষা বাজারের জল শোধনাগার ঘুরে দেখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পরিদর্শন শেষে রাজ্যপাল প্রকল্পটির অগ্রগতি ও কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে রাজ্যপাল উষা বাজারস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টও পরিদর্শন করেন এবং সেখানে বন্যার জল নিষ্কাশন ব্যবস্থাও খতিয়ে দেখেন।










    akb tv news 

    16.04.2026

    3/related/default