১লা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষের শুভ লগ্নে “আজকের ভাষা সাহিত্যপত্র”-এর রজত জয়ন্তী বর্ষ উদ্যাপন উপলক্ষে এক বর্ণাঢ্য সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন “ধীরেন্দ্র নাথশর্ম্মা স্মৃতি সাহিত্য সম্মাননা-২০২৬” প্রদান করা হয় মোট ১৮ জন বিশিষ্ট কবি-সাহিত্যিককে।
সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন— মনোজিৎ দত্ত, মলয় চক্রবর্তী, প্রিয়তোষ ঘোষ, পার্থ চক্রবর্তী, সুব্রত আচার্য, সুমিতা রায়, শান্তি দাস, করুণা দেবনাথ, যশপাল সিং, বিপ্লব পাল, গৌতম অধিকারী, অনিমেষ ঋষিদাস, সুব্রত দেব, শিখা রায়, রাজীব আচার্য, সৌরপ্রতীম শর্মা, রেখা দত্ত ও রাখী পাল।
অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেন ধীরেন্দ্র নাথশর্ম্মা স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তথা “আজকের ভাষা সাহিত্যপত্র”-এর মুখ্য উপদেষ্টা কমিটির সদস্য গীতা নাথশর্ম্মা মহোদয়া। মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মনোজিৎ দত্ত, কবি মলয় চক্রবর্তী, লেখক প্রিয়তোষ ঘোষ ও কবি রেখা দত্ত।
অনুষ্ঠানের সূচনা হয় স্বর্গীয় ধীরেন্দ্র নাথশর্ম্মার প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। পরবর্তীতে অতিথিদের উত্তরীয় ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন “আজকের ভাষা সাহিত্যপত্র”-এর সম্পাদক দীপেন নাথশর্ম্মা, কবি সুমিতা রায়, শান্তি দাস ও কবি শিখা রায় দে।
অনুষ্ঠানে আজকের ভাষা সাহিত্যপত্রের একটি ম্যাগাজিন বৈশাখ সংখ্যা মঞ্চে অতিথিদের হাত ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
স্বাগত ভাষণে সম্পাদক দীপেন নাথশর্ম্মা সাহিত্যচর্চার গুরুত্ব ও এই পত্রিকার দীর্ঘ পথচলার নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি গৌতম অধিকারী ও কবি সুব্রত আচার্য, যাঁদের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কবিতা পাঠ, সংগীত পরিবেশন ও সাহিত্য আলোচনা। এদিন কবি করুণা দেবনাথ সকল কবিদের হাতে প্রতীকীভাবে কলম তুলে দেন, যা সাহিত্যসাধনার প্রতি অঙ্গীকারের এক সুন্দর প্রতীক হয়ে ওঠে।
উল্লেখযোগ্যভাবে, খোয়াই এলাকার মোট ২২ জন কবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সকলে নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন। সার্বিকভাবে সাহিত্য, সংস্কৃতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠেছিল এই আয়োজন।
এইভাবে নববর্ষের প্রথম দিনেই “আজকের ভাষা সাহিত্যপত্র” তাদের রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখলো এক গৌরবময় সাহিত্য সন্ধ্যার মাধ্যমে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ই এপ্রিল ২০২৬

.jpeg)
.jpeg)


.jpeg)

.jpeg)


.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)


