আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২০২১ এর তুলনায় ভোটের হার বৃদ্ধিll প্রদেশ বিজেপি সভাপতি ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    গনদেবতাদের ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য । রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন ২৮ টি সিটের মধ্যে ১৮ টিতে বিকেল চারটা পর্যন্ত ভোট সম্পন্ন হয়েছে । বাকি ১০ টা কেন্দ্রে ভোটারদের লাইন রয়েছে। বিকেল চারটা পর্যন্ত যে রিপোর্ট এতে ৮১ শতাংশ ভোট হয়েছে। বাকি ১০ টি আসনে ভোট সম্পন্ন হলে তা আরও ৩ থেকে চার শতাংশ বাড়তে পারে বলে মনে করেন তিনি। এদিন প্রদেশ বিজেপি সভাপতি জানান ২০২১ সালে ৮২ শতাংশ ভোট হয়েছিল টি টি এ ডি সি নির্বাচনে। ২০২৬ সালে সে তুলনায় তা বৃদ্ধি পেয়েছে। জনজাতি ভোটাররা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ভোট দিয়েছে । এর জন্য তাদের বিশেষ ভাবে ধন্যবাদ জানান তিনি। এছাড়া আরক্ষা প্রশাসন সহ ভোটের কাজে নিযুক্ত প্রত্যককে এদিন দলের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি। 











    akb tv news 

    12.04.2026

    • নবীনতর

      ২০২১ এর তুলনায় ভোটের হার বৃদ্ধিll প্রদেশ বিজেপি সভাপতি ll AKB TV News

    3/related/default