নিজস্ব প্রতিনিধি,
নয়া পর্যবেক্ষণ l মুদ্রা স্ফীতির জেরে কর্মরত ও অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মচারী-উভয়েই সমান সমস্যায় পড়েন। এক্ষেত্রে সরকার কোনও ভেদাভেদ, বৈষম্য করতে পারে না। মুদ্রাস্ফীতি মোকাবিলায় মহার্ঘভাতা (ডিএ) বাড়ানোর সময় সরকারের কোনও বাছবিচার করা চলে না। এমনই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট।অবসর নেওয়া কর্মচারীদের সমানাধিকারকে স্বীকৃতি দিয়ে রায় দিয়েছে বিচারপতিদ্বয় মনোজ মিশ্র ও প্রসন্ন বি ভারালেকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ। এব্যাপারে কেরল সরকার ও কেরল রাজ্য পথ পরিবহণ নিগমের আবেদন খারিজ করে বেঞ্চ জানিয়েছে, মুদ্রাস্ফীতি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমানভাবে আঘাত করে। বিচারপতি মিশ্র রায়ে লিখেছেন, সমানাধিকার একটি গতিশীল ধারণা। এর নানা দিক, মাত্রা আছে। একে প্রচলিত ধারণায় সীমাবদ্ধ রাখা যায় না।
akb tv news
12.04.2026

