নিজস্ব প্রতিনিধি,
বিস্ফোরক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ ! খবর পেয়েই ছুটে গেলেন ভাঙ্গা ব্রিজ দেখতে। ঊনকোটি জেলার পাবিয়াছড়া এবং ফটিকরায় বিধানসভার সংযোগকারী সোনাইমুড়ি-তেলিয়া গ্রামে যাবার নবনির্মিত সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই সেতুটি। এখন ভেঙে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় জনগণ। এই খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং দলের অন্যান্য নেতারা। নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন বিধায়ক, যার মধ্যে রয়েছে সামগ্রীর গুণগত মান নিয়ে প্রশ্ন। সেতুটি ২০১৭ সাল থেকে নির্মাণাধীন ছিল, মাঝপথে বন্ধ হয়ে পড়ে পুনরবার সেতুটির জন্য টেন্ডার করা হয়। বর্তমানে কলকাতার একটি সংস্থা কাজটি করছে, পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে।বর্তমানে কাজটির মোট বরাত হয়েছে ৬ কোটি টাকার অধিক। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এ সম্পর্কে বলতে গিয়ে এই ব্রিজের কাজকর্ম এবং রাজ্যের অন্যান্য জায়গার নানা ইস্যু ও নিগো বাণিজ্য নিয়ে তীব্র ভাষার কটাক্ষ করেন।
Akb tv news
08.04.2026

