নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। এদিন সকালে চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন l এদিন ভোটদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী বলেন, বিজেপি সরকারের শাসনকালে ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোটদান করছেন l কিন্তু বামফ্রন্ট ও কংগ্রেস আমলে ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না। ভারতীয় জনতা পার্টির শাসনকালে ভোটাররা উৎসবের মেজাজে নির্ভয়ে ভোট দিচ্ছেন বলে দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন বলেন,সিপিআই(এম) এবং কংগ্রেস দল বিভিন্ন ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেনি।
akb tv news
09.04.2026

