নিজস্ব প্রতিনিধি,
খোয়াইয়ের পর গোমতী জেলায় গেলেন পুলিশ মহানির্দেশক। শুক্রবার গোমতী ও দক্ষিন জেলার নির্বাচনের সময়ে আইন শৃঙ্খলা সহ আনুসঙ্গিক সব দিক নিয়ে আলোচনা করা হয় যাতে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা যায়। পাহাড়ের আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোমতী জেলায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। গোমতী জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ মহানির্দেশক সহ গোমতী ও দক্ষিণ জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন মহকুমার পুলিশ আধিকারিকরা। বৈঠকে নির্বাচনকালীন এবং নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। এ সম্পর্কে শুক্রবার সংবাদ মাধ্যমে জানান রাজ্য পুলিশের মহানির্দেশক ।
akb tv news
03.04.2026

