নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার গভীর রাতে বন্য হাতির আক্রমণে নিহত বৃদ্ধা মনিমালা দেববর্মার বাড়িতে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।শনিবার মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত রামকৃষ্ণ পুর এডিসি ভিলেজে গিয়ে শোকাহত পরিবারের সাথে কথা বলেন তিনি। পাশাপাশি নিহত বৃদ্ধার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী l মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজনেরা l প্রসঙ্গত, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী l শত ব্যস্ততার মধ্য দিয়েও শনিবার নিহত বৃদ্ধার বাড়িতে এসে মানবিকতার পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী l
akb tv news
04.04.2026

