আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডিব্রুগড়ের চা-বাগানে প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আজ তিনি দেশের প্রধানমন্ত্রী হলেও একটা সময়ে তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন। এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভোটমুখী অসম রাজ্যে গিয়ে তিনি নেমে পড়লেন চা বাগানে। শ্রমিকদের সঙ্গে পাতা তুলতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। তারপর নির্বাচনী প্রচারে নেমে অসমবাসীকে ধন্যবাদ দিয়ে বললেন, ‘আপনাদের আশীর্বাদে প্রধানমন্ত্রী হওয়ার হ্যাটট্রিক করেছি। এবার অসমেও হ্যাটট্রিক করবে বিজেপি।’মঙ্গলবার অসমে নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। তার পরদিন বুধবার অসমে পা রেখেছেন নরেন্দ্র মোদি। এদিন সকালে ডিব্রুগড়ের একটি চা বাগানে যান তিনি। মহিলা শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলেন। সেলফিও তোলেন মহিলা চা শ্রমিকদের নিয়ে। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। ক্যাপশনে লেখেন, ‘অসমের আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে চা। গোটা বিশ্বে অসমের চা রপ্তানি করা হয়।’ নরেন্দ্র মোদি আরও বলেন, চা শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফলেই গর্বিত হয়েছে অসম। উল্লেখ্য, অসমে কমপক্ষে ৩৫ লক্ষ ভোটার রয়েছেন চা বলয়ে। সেই রাজ্যে সরকার গঠনে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চা বাগানে নেমে পড়ে চা শ্রমিকদের মন জয় করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই অভিমত বিশ্লেষকদের। 









    akb tv news 

    01.04.2026


    3/related/default