নিজস্ব প্রতিনিধিঃ
সম্পূর্ণ অন্য ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী। পরনে নীল জার্সি, কালো ট্যাকসুট। প্রতিপক্ষদের কাটিয়ে বল নিয়ে বিপক্ষ শিবিরের গোলের সামনে। এরপর
এক শটে গোল। হইহই করে উঠল সকলে। মঙ্গলবার সকালে দেশের প্রধানমন্ত্রী সিকিমের ফুটবল
গ্রাউন্ডে শিশু-কিশোর ফুটবলারদের সঙ্গে মেতে থাকলেন ফুটবল খেলায়। ফুটবলারদের সঙ্গে
হাই ফাইভ করলেন সহজাত ভাবেই। সিকিম রাজ্য প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পূর্তি।
সেই উপলক্ষ্যে পাহাড়ি রাজ্যের বছর ব্যাপী উৎসবের বর্ণময় সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেন
প্রধানমন্ত্রী।সিকিমের উঠতি ফুটবলারদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নেমে পড়েন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে এই ভূমিকায় দেখে উচ্ছ্বসিত সিকিমের বাসিন্দারা।
akb tv news
28.04.2026

