আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দ্বিতীয় দফা নির্বিঘ্নে সম্পন্ন করতে আরও কঠোর হল নির্বাচন কমিশন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দেশের নির্বাচন কমিশনের কড়াকড়িতে পশ্চিমবঙ্গ ভোটের প্রথম দফা কেটেছে নির্বিঘ্নেই। বুধবার দ্বিতীয় তথা শেষ দফায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। দক্ষিণবঙ্গের মোট ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে। এখানকার বেশ কয়েকটি কেন্দ্র স্পর্শকাতর, রাজনৈতিকভাবে উত্তপ্ত। তাই দ্বিতীয় দফা নির্বিঘ্নে সুসম্পন্ন করতে আরও কড়া দাওয়াই দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রতিটি জেলা ও পুলিশ কমিশনারদেরকে পাঠানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষকের বিজ্ঞপ্তি। তাতে স্পষ্ট নির্দেশ, ভোটারদের ভয় দেখালেই কড়া ‘অ্যাকশন’ নিতে হবে পুলিশকে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযুক্ত বা অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে সোমবার রাত পর্যন্ত  ৮০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সব মিলিয়ে দ্বিতীয় দফা ভোটের আগে এখনও পর্যন্ত ২৩০০ জনকে জালে তুলল পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে কোথাও কোথাও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। জগদ্দল, ভাটপাড়ায় বোমাবাজি, বিজেপি প্রার্থী আক্রান্ত, আরামবাগ, গোঘাটে তৃণমূল সাংসদের উপর হামলার মত অভিযোগ এসেছে কমিশনের দপ্তরে। সেই সঙ্গে কোথাও কোথাও ভোটের আগে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগও জমা পড়েছে নির্বাচন কমিশনে। ভোটের দিন তথা বুধবার যাতে এমন কিছুই না ঘটে,  তার জন্য আরও কড়া পদক্ষেপ গ্রহন করা হয়েছে।











    akb tv news 

    28.04.2026


    3/related/default