আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের ডিএ বাড়াল কেন্দ্র।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। ভোটের মুখে ফের ডিএ বাড়াল কেন্দ্র। ২ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। শনিবার ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পেনশনভোগীরাও একই হারে ডিএ পাবেন। অষ্টম পে-কমিশন নিয়ে আলোচনার মধ্যেই বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। ডিএ আরও ২ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ, আগে ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার থেকে ৬০ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। ডিএ বা মহার্ঘ ভাতা বছরে দু’বার সংশোধন করা হয়। একবার জানুয়ারিতে এবং আরেকবার জুলাইয়ে। শেষবার ডিএ বাড়ানো হয়েছিল গত বছরের অক্টোবর মাসে।












    akb tv news 

    18.04.2026


    3/related/default