আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গণতন্ত্রকামী নেত্রী আন সান সু চি-র কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত ঘোষণা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আন সান সু চি-র কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত ঘোষণা করল সদ্য নির্বাচিত সরকার। শুক্রবার সু চির আইনজীবী একথা জানিয়েছেন। প্রসঙ্গত, সু চি-কে ২০২১ সালে মোট ২৭ বছরের জেলের সাজা দেওয়া হয়। ৮০ বছরের সু চি দুর্নীতি থেকে শুরু করে উসকানি, নির্বাচনী জালিয়াতি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন-সহ একাধিক অপরাধের জন্য ২৭ বছরের কারাদণ্ড কাটছেন। যদিও তাঁর সহযোগীদের দাবি, সু চি-কে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হয়েছিল। শুক্রবার তাঁর আইনজীবী জানান, সু চি-র সাজার মেয়াদ এক ষষ্ঠাংশ হ্রাস করা হয়েছে। কিন্তু নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চি-কে সাজার বাকি মেয়াদ গৃহবন্দি হিসাবে কাটাতে দেওয়া হবে কি না, তা পরিষ্কার হয়নি।









    akb tv news 

    18.04.2026

    3/related/default