নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দশম
শ্রেণির আইসিএসই ও দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সিআইএসসিই।
এবার দুই পরীক্ষায় মোট ৩ লক্ষ ৬২ হাজার ৩৭ জন অংশ নেয়। আইসিএসই পরীক্ষায় ২,৯৫৭টি
স্কুল থেকে ২,৫৮,৭২১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আইএসসি পরীক্ষায় ১,৫৫৩টি
স্কুল থেকে ১,০৩,৩১৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। বোর্ড জানিয়েছে, ১লা মে থেকে ৪ঠা
মে পর্যন্ত খাতা রিভিউ করার জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। তবে জুন-জুলাই মাসে
ফের পরীক্ষা দিতে পারবেন ইচ্ছুক পরীক্ষার্থীরা। দুই পরীক্ষাতেই পাশের হার ৯৯
শতাংশের বেশি। আইএসসি পরীক্ষায় মোট পাসের হার ৯৯.১৩ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের
পাশের হার ৯৯.৪৮ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। আইসিএসই পরীক্ষায় মোট
পাশের হার ৯৯.১৮ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ এবং ছাত্রদের
পাশের হার ৯৮.৯৩ শতাংশ। দশম ও দ্বাদশ দুটি পরীক্ষাতেই ছাত্রীদের ফলাফল
তুলনামূলকভাবে ভাল।
akb tv news
30.04.2026

