নিজস্ব প্রতিনিধিঃ
বাথরুমে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু! মৃতা বুল্টি সূত্রধরের মায়ের অভিযোগ তা খুন!! বৃহস্পতিবার এই ঘটনায় আগরতলা বড়জলা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। কর্তব্যরত চিকিৎসক এদিন জানালেন গৃহবধূ বুল্টি সূত্রধরকে যখন আগরতলা জি বি হাসপাতালে আনা হয় তখন তাকে পরীক্ষা করে দেখেন গৃহবধূ মৃত। তাকে পোস্ট মর্টেম এর জন্য মর্গে পাঠানো হয়েছে। এর পরই মৃত্যুর আসল কারন সম্পর্কে জানা যাবে। তিনি জানিয়েছেন মৃতার স্বামীর মতে তিনি তাকে বাথরুমে পড়ে থাকতে দেখেছেন। এদিকে মৃতার মায়ের অভিযোগ তার মেয়েকে মেরে ফেলা হয়েছে । এদিন তিনি হাসপাতালে এ ব্যাপারে আত্ম চিৎকার করছিলেন। যদিও মৃতার স্বামী জানান তিনি যখন তার স্ত্রীকে বাথরুম থেকে উদ্ধার করতে যান তখন তার হাতে বাথরুমের দরজায় বিদ্যুতের ছোবল লাগে। এর পর তিনি বিদ্যুতের লাইন অফ করেন। এদিকে দেখা যায় বৃহস্পতিবার যখন গৃহবধূকে হাসপাতালে আনা হয় এই সময় তার শরীরের বিভিন্ন জায়গায় গায়ের চামড়া ঝলসানো অবস্থায় ছিল। যদিও তা ময়না তদন্তের পরই পরিষ্কার হবে। যেমনটা চিকিৎসকও জানিয়েছেন।
akb tv news
30.04.2026

