নিজস্ব প্রতিনিধিঃ
এবার বোমা বিস্ফোরণে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি। এমন হুমকি ইমেল পেল পাঞ্জাবের
নিরাপত্তা সংস্থাগুলি। সেই তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, পাঞ্জাব এবং
হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও। ২৪শে এপ্রিল শুক্রবার দুই রাজ্যের রেললাইনে বোমা
বিস্ফোরণে হাজার হাজার মানুষকে খুন করা হবে বলেও দাবি করা হয়েছে। এছাড়াও হামলা
চালানো হবে লুধিয়ানা, অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরে। ‘হাই এলার্ট জারি করেছে দুই
রাজ্যের পুলিশ। সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে বরাবর সক্রিয় পাকিস্তানি গুপ্তচর
সংস্থা আইএসআই। মাদক থেকে অস্ত্রপাচার, চরবৃত্তির অভিযোগ গ্রেপ্তারি লেগেই থাকে।
গত এক বছরে একাধিকবার পাঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয়
সেনা। এই অবস্থায় হুমকি ইমেলটিকে হালকা ভাবে নিচ্ছে না পাঞ্জাব ও হরিয়ানা দুই
রাজ্যের পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলি। জরুরি ভিত্তিতে সতর্কতা জারি হয়েছে
দুই রাজ্যেই। গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে তল্লাশি শুরু হয়েছে।
akb tv news
23.04.2026

