নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার পশ্চিম বাংলার প্রথম দফার ভোটের
সঙ্গে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয় l এদিন সকাল ৭টা থেকে
২৩৪ আসনে শুরু হয় ভোটগ্রহণ। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয় ভোট গ্রহণ
l দক্ষিণের এই রাজ্যে এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। ডিএমকে, এআইএডিএমকের সঙ্গে লড়াইয়ের
ময়দানে এবার অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। তাঁর দলের নাম ‘তামিলাগা ভেটরি কাঝাগাম (টিভিকে)।তামিলনাড়ুতে
এবার মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ। এসআইআর
বাদ গিয়েছে ৭৪ লক্ষ নাম। এসআইআর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তামিলভূমে বিপুল ভোটে জয়ী হয়েছিল ডিএমকে জোট। মুখ থুবড়ে
পড়েছিল বিরোধী এআইএডিএমকে। কিন্তু এবার লড়াইটা ভিন্ন ও ত্রিমুখী। বিশেষ নজর থাকবে
বিজয়ের দলের দিকে। বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রথম থেকেই বিজয় তরুণ প্রজন্মের মন জয়ের
চেষ্টা করেছিলেন। তাই রাজ্যের তরুণ প্রজন্মের একাংশ তাঁর দিকেই ঝুঁকতে পারে।
akb tv news
23.04.2026

