নিজস্ব প্রতিনিধিঃ
দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না অ্যাপেলেট
ট্রাইবুনাল। এবার এই মর্মে সুপ্রিম কোর্টে অভিযোগ জানালেন এক আইনজীবী। কিন্তু ওই
আইনজীবীর অভিযোগকে গুরুত্ব দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।
আইনজীবী সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ করেন, সুপ্রিম
কোর্টের নির্দেশ মানছে না অ্যাপেলেট ট্রাইবুনাল। আইনজীবী বা কোনও প্রতিনিধিকে
সওয়াল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। অনলাইন ছাড়া আবেদন করা যাচ্ছে না। তিনি
আদালতে সওয়াল করেন, তাঁর মামলার যদি নিষ্পত্তি হয়, তাহলে প্রথম দফার ভোট দিতে
পারেন। তাঁর মামলা ২৪শে এপ্রিল তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে যাঁরা আইনজীবী
রয়েছেন, বা কোনও প্রতিনিধি তাঁকে সওয়াল করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না, সুপ্রিম
কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনে চলছে না ট্রাইবুনাল।
akb tv news
20.04.2026

.jpeg)