নিজস্ব প্রতিনিধিঃ
জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ
করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক
যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তাঁরা আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন।প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই মর্মান্তিক
দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যক্তির নিকটাত্মীয়কে দুই লক্ষ টাকা করে এককালীন অনুদান
দেওয়া হবে। আহতদের দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে। এই ঘটনায় ১৫ জন নিহত হয়েছে।
আহত হয়েছে প্রায় ২০ জন।
akb tv news
20.04.2026

