আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    অত্যধিক গরমে হাঁসফাঁস গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ- সব জায়গায় তাপমাত্রার রেকর্ড ভাঙছে। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন। শুধু উত্তর ভারতই নয়, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতেও তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। আগমী তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে।মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, দেশের বেশির ভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে পশ্চিম হিমালয় অঞ্চল, পূর্ব ভারত সংলগ্ন উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং দেশের পশ্চিম উপকূলে তাপমাত্রা খুব একটা বাড়বে না এই সময়ে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায়। আবহাওয়া দফতরের মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারের বিস্তীর্ণ  এলাকায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে।আগামী ২৯শে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকলে।   











    akb tv news 

    27.04.2026


    3/related/default