নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২৮ ও ২৯শে এপ্রিল উত্তর প্রদেশ সফর
করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৮শে এপ্রিল বিকেল ৫টায় প্রধানমন্ত্রী বারাণসীতে
মহিলা সম্মেলনে অংশগ্রহণ করবেন। যেখানে তিনি প্রায় ৬,৩৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন
প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি সমাবেশে ভাষণও দেবেন।এরপর
আগামী ২৯শে এপ্রিল সকাল ৮’টায় প্রধানমন্ত্রী বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দির দর্শন ও পূজা
করবেন। এরপর প্রধানমন্ত্রী হারদোই যাবেন এবং সকাল প্রায় সাড়ে ১১টায় গঙ্গা এক্সপ্রেসওয়ের
উদ্বোধন করবেন। এই উপলক্ষে তিনি সমাবেশে ভাষণও দেবেন।গঙ্গা এক্সপ্রেসওয়েকে একটি প্রধান
অর্থনৈতিক করিডোর হিসেবে পরিকল্পনা করা হয়েছে। যার আওতাধীন ১২টি জেলার প্রায় ২,৬৩৫
হেক্টর এলাকা জুড়ে সমন্বিত উৎপাদন ও লজিস্টিক করিডোর গড়ে তোলা হবে।
akb tv news
27.04.2026

