নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২৯শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের হারদোই জেলায়
গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন।শনিবার এক সরকারি বিবৃতিতে তা জানানো হয়েছে। উত্তর
প্রদেশ সরকারের অন্যতম প্রধান প্রকল্প, ৫৯৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি মিরাটকে
প্রয়াগরাজের সঙ্গে সংযুক্ত করবে। বিবৃতি অনুসারে, প্রকল্পটি ২০২০ সালে মন্ত্রিসভার
অনুমোদন লাভ করে এবং অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়িত হয়।এক্সপ্রেসওয়েটি মিরাটের
বিজোলি গ্রাম থেকে শুরু হয়ে প্রয়াগরাজের জুদাপুর দণ্ডু গ্রামের কাছে শেষ হয়েছে এবং
এটি পশ্চিম ও পূর্ব উত্তর প্রদেশকে সংযুক্ত করেছে। এক্সপ্রেসওয়েটি মিরাট, হাপুর, বুলন্দশহর,
আমরোহা, সম্ভল, বাদাউন, শাহজাহানপুর, হারদোই, উন্নাও, রায়বেরেলি, প্রতাপগড় এবং প্রয়াগরাজ—এই ১২টি জেলার ওপর
দিয়ে যাবে। আশা করা হচ্ছে যে এটি গ্রামীণ ও শহুরে উভয় এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড
বৃদ্ধি করে ৫০০-র বেশি গ্রামকে উপকৃত করবে।প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এখন শুধুমাত্র
প্রধানমন্ত্রীর উদ্ধোধনের অপেক্ষা।
akb tv news
19.04.2026

