নিজস্ব প্রতিনিধিঃ
মোদী সরকারের বড় সিদ্ধান্ত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ
ত্রিবেদী’কে করা হচ্ছে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত। দুই দেশের সু’সম্পর্ক বজায় রাখার দায়িত্ব থাকবে
বাংলার এই ছেলের কাঁধে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রের এই বড় ঘোষণা।বারাকপুরের
প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। তাঁকে বাংলাদেশের অ্যাম্বাসডর করে পাঠানোর সিদ্ধান্তের
ঘোষণা করেছে কেন্দ্র।প্রসঙ্গত, ইউপিএ জমানায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে তিনি কেন্দ্রের
রেলমন্ত্রী ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীও ছিলেন তিনি। ২০২১ সালের
১২ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন তিনি। ওই বছরই মার্চ মাসে তিনি বিজেপিতে
যোগ দেন। এবার কেন্দ্রীয় সরকার তাঁকে বড় দায়িত্ব অর্পণ করল।
akb tv news
19.04.2026

