আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাড়তে চলেছে জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আবারও একবার বাড়তে চলেছে জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে। কেন্দ্রীয় ওষুধ মূল্য নিয়ন্ত্রক সংস্থা ২০২৫ সালের পাইকারি মূল্য সূচক বা হোলসেল প্রাইস ইনডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য ০.৬৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিয়েছে বলে খবর।এর ফলে ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনসের অন্তর্ভুক্ত প্রায় ৯০০ ধরনের ওষুধের দাম বাড়তে চলেছে। এই তালিকায় থাকা ওষুধ গুলির মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড, রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ, পেইনকিলার সহ একাধিক অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী। ফলে দৈনন্দিন চিকিৎসা খরচ আরও বাড়বে বলেই আশঙ্কা। সূত্রের খবর, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে পাইকারি মূল্য সূচক গড়ে ০.৬৪৯৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধির হার অনুযায়ীই ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে দাম বাড়ানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। যদিও এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম, তবুও নিয়মিত ওষুধ ব্যবহারকারীদের জন্য এটি বাড়তি আর্থিক চাপ তৈরি করবে।









    akb tv news 

    02.04.2026


    3/related/default